July 15, 2026
EB 2

কায়িক পরিশ্রম না করেও কোমর, পিঠ ও ঘাড়ের ব্যথায় ভুগছেন বহু তরুণ-তরুণী। হাড় ক্ষয় বা কোনও বড় ধরনের আঘাত ছাড়াই কম বয়সে এমন সমস্যার প্রবণতা বাড়ছে। চিকিৎসকদের মতে, এর অন্যতম কারণ দীর্ঘ সময় একটানা বসে কাজ করা এবং ভুল ভঙ্গিতে বসার অভ্যাস।

কর্পোরেট থেকে তথ্যপ্রযুক্তি—বিভিন্ন পেশায় কর্মীদের প্রতিদিন ৯-১০ ঘণ্টা পর্যন্ত কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে কাজ করতে হয়। দীর্ঘক্ষণ একই অবস্থানে বসে থাকার ফলে মেরুদণ্ডের আশপাশের পেশিতে চাপ পড়ে। ধীরে ধীরে পেশি শক্ত হয়ে যায় এবং কোমর, পিঠ ও ঘাড়ে ব্যথা শুরু হতে পারে। সমস্যা এড়াতে বসার অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। এক্ষেত্রে হাতের কাছে রাখুন এই প্রয়োজনীয় সরঞ্জাম।

পশ্চার কারেক্টর ব্রেস: কুঁজো হয়ে বসার অভ্যাস কমাতে এবং কাঁধ ও মেরুদণ্ড সোজা রাখতে এই ধরনের বেল্ট ব্যবহার করা হয়। সঠিক বসার ভঙ্গি বজায় থাকলে ঘাড় ও পিঠের ব্যথার ঝুঁকি কমতে পারে।

আর্গোনমিক চেয়ার: দীর্ঘ সময় কাজের জন্য তৈরি এই চেয়ারে মেরুদণ্ডের সঠিক অবস্থান বজায় রাখার সুবিধা থাকে। মাথা ও হাত রাখার জায়গা থাকায় শরীরে চাপ কম পড়ে এবং পায়ের রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে।

স্ট্যান্ডিং ডেস্ক: উচ্চতা পরিবর্তনযোগ্য এই ডেস্কে বসে বা দাঁড়িয়ে কাজ করা যায়। দীর্ঘ সময় বসে থাকার মাঝে কিছুক্ষণ দাঁড়িয়ে কাজ করলে মেরুদণ্ডের উপর চাপ কমে এবং শরীরের রক্তসঞ্চালন ভালো থাকে।

ফোম রোলার: স্ট্রেচিং ও ব্যায়ামের জন্য ব্যবহৃত এই সরঞ্জাম কোমর ও পিঠের পেশির টান কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত ব্যবহারে পেশির নমনীয়তাও বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *