দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই ঘোষণাগুলো করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই দেশের সর্বস্তরের মানুষের কাছে আইডল হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত এক দেড় দশকে স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে কেউ কেউ সৃজনশীলতা দিয়ে আদর্শ হয়ে উঠতে চেষ্টা করেন। তবে সৃজনশীলতার সঙ্গে সততা, কর্মনিষ্ঠা ও একাগ্রতার মিশেলে যে জায়গায় পৌঁছালে মানুষের কাছে আদর্শ হয়ে ওঠে, অনুকরণীয় হয়ে ওঠে, সেই তৃষ্ণা মেটেনি কখনোই। প্রথম কিছু দিন দপ্তর বণ্টনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজগুলোই করেছেন প্রধানমন্ত্রী।
এর ফাঁকে ফাঁকে তিনি দেশের মানুষদের নতুন করে স্বপ্ন দেখতে শেখাতে শুরু করেছেন। এজন্য তাকে আলাদা কিছু করতে হয়নি, তিনি কেবল একটু ভিন্নভাবে কাজগুলো করে গেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফুয়েল কার্ড—এভাবে বেশ কিছু কার্ডের প্রচলন দেশের ডিজিটাল আইডেন্টিটি ব্যবস্থাপনাকে সমন্বিত একটি মডেলে নিয়ে যাওয়ার পথ দেখিয়েছে। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন।
