July 14, 2026
EB 1

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল প্রশ্নপত্র এবং প্রশ্নের মান অতীতের তুলনায় কঠিন ছিল। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। ফলে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে সরব হয় শিক্ষার্থীরা।

রাজধানীর সায়েন্স ল্যাব, ঢাকা শিক্ষা বোর্ডের সামনে ও উত্তরার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ বগুড়া, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলে। এর ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান এবং তাঁদের দাবিগুলো বিবেচনার আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *