September 2, 2026
EB 1

সফর শেষে বুধবার ঢাকা ছাড়লেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ। ৩০ অগাস্ট ঢাকায় আসার পর তিনি বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আইপিইউ মহাসচিবকে বিদায় জানান। সফরকালে অ্যান্ডা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব আলোচনায় সংসদীয় কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, নারী সংসদ সদস্য এবং রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার সংসদ সদস্যদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। ঢাকা সফরের অংশ হিসেবে আইপিইউ মহাসচিব জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। পাশাপাশি তিনি জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন। চার দিনের সফর শেষে বুধবার ঢাকার উদ্দেশ্যে  বিমানবন্দর ত্যাগ করেন অ্যান্ডা ফিলিপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *