September 2, 2026
EB 2

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তাঁরা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সংশ্লিষ্ট অঞ্চল ও এর বাইরের মানুষের স্বার্থে চলমান উত্তেজনার দ্রুত অবসান চায়। একই সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত ছয় মাসের বেশি সময় ধরে চলছে। মাঝখানে সাময়িক বিরতি থাকলেও বর্তমানে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

দীর্ঘস্থায়ী এই সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত উত্তেজনা প্রশমনের পাশাপাশি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *