ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটে কার্যক্রম শুরু করার মাধ্যমে এনবি মার্কস পিআর বাংলাদেশে তাদের যোগাযোগ পরিষেবাকে আরও সুদৃঢ় করে চলেছে।
এই এজেন্সি বাংলাদেশে প্রবেশ করতে বা নিজেদের ব্যবসা প্রসারে ইচ্ছুক এমন সংস্থাগুলির জন্য স্ট্র্যাটেজিক পাবলিক রিলেশনস, বিজ্ঞাপন, মিডিয়া এনগেজমেন্ট, কর্পোরেট কমিউনিকেশন এবং ব্র্যান্ড পজিশনিং সম্পর্কিত সমাধান প্রদান করে থাকে। কোম্পানির কর্মকর্তারা জানিয়েছে, কাস্টমাইজড ক্যাম্পেইন এবং আঞ্চলিক অভিজ্ঞতার সাহায্যে ব্যবসা ও ব্র্যান্ডের প্রসার ক্রমাগত বেড়ে চলেছে। এনবি মার্কস-এর সিইও মি. সন্দীপন পন্ডিত উল্লেখ করেছেন, ‘বাংলাদেশের দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি, বস্ত্র শিল্প, ডিজিটাল রূপান্তর, তরুণ গ্রাহক সমাজ এবং মজবুত সাংস্কৃতিক মেলবন্ধন সব মিলিয়ে স্ট্র্যাটেজিক ব্র্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে বিশাল সুযোগ তৈরি করছে।’
