August 12, 2026
EB 1

বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল ও বাংলাদেশের উপকূলসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম, তবে এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত বাড়তে পারে। আগামী শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা কম।

এদিকে কয়েক দিন বৃষ্টিপাত কম থাকায় দেশজুড়ে ভ্যাপসা গরম বেড়েছে। গতকাল কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বোচ্চ ৩৬.৪° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতে সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *