খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর কিসমত এলাকায় একটি ইটভাটায় ফখরুল ইসলাম (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এমআরবি ইটভাটায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফখরুল তাঁর দুই ভাইয়ের ইটভাটার ব্যবসা দেখাশোনা করতেন। রাতে ইটভাটায় গেলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফখরুলের শরীরে দুটি গুলির আঘাতের কথা উল্লেখ করেছেন পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর ভাই ফরহাদ হোসেন থানায় এজাহার দিয়েছেন। হত্যার কারণ ও জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
