July 16, 2026
EB 2

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় দালালদের সহায়তায় গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ইছাছড়া পুঞ্জির কাছে ১৮৪১ নম্বর মূল সীমান্তখুঁটি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন ওই ছয়জন। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল তাঁদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা দালালেরা পালিয়ে যায়।

আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু রয়েছে। জানা গিয়েছে, তাঁরা কাজের সন্ধানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে বুধবার রাত আটটার দিকে তাঁদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। বিজিবির মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে বাদ দিয়ে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *