April 2, 2026
WhatsApp Image 2025-03-22 at 1.57.06 PM

পবিত্র রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা দেখা দেয়, তাই সঠিক খাবার নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের অভ্যাস সাহ্‌রিতে না খেয়ে রোজা রাখা। এতে পরবর্তী সময়ে দুর্বলতা, অ্যাসিডিটি, পানিশূন্যতাসহ নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তাই সাহ্‌রিতে ভালো খাবার খাওয়া জরুরি। পুষ্টিকর খাবার যেমন ডিম, টক দই বা দুধ, মুরগি/মাছ/মাংস, ডাল বা ছোলার তরকারি ইত্যাদির ওপর নির্ভরশীল হওয়া ভালো।

দিনের প্রথম খাবার হওয়ায় ইফতার হতে হবে স্বাস্থ্যকর। ইফতারের জন্য স্বাস্থ্যকর খাবার হিসেবে প্রথম ধাপে পানি, ২-৩টি খেজুর, ডাবের পানি/লেবুর শরবত ইত্যাদি। তারপর আস্তে আস্তে ভারি খাবার যেমন সেদ্ধ মুরগি বা মাছ, হালকা তেলে ভাজা সবজি খাওা ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *