September 7, 2026
WhatsApp Image 2026-09-05 at 5.32.42 PM

বাংলাদেশে কর্মরত বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (IMCAB)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ‘ত্রিপুরা এক্সপ্রেস’-এর শাহিন চৌধুরী এবং ‘দৈনিক যুগশঙ্খ’ ও ‘ইস্টার্ন ক্রনিকল’-এর মাসুম বিল্লাহ।

শুক্রবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত আইএমসিবি নাইট ও দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। দুই বছরের জন্য নির্বাচিত নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন TV9-এর রাজীব খান, যুগ্ম সাধারণ সম্পাদক UNI-এর মীর আফরোজ জামান, কোষাধ্যক্ষ অমর অসম-এর আবু আলী এবং সাংগঠনিক সম্পাদক ত্রিপুরা দর্পণ-এর আমিনুল হক ভূঁইয়া।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক স্টেটসম্যান-এর বাসুদেব ধর, দৈনিক দেশের কথা-এর রফিকুল ইসলাম সবুজ, ফেস নিউজ-এর নির্মল চক্রবর্তী, দৈনিক স্পন্দন-এর জাকির হোসেন এবং ত্রিপুরা টাইমস-এর মনির হোসেন।

আইএম সিএবি নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত দিন ছিল ৫ই সেপ্টেম্বর। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ শে আগস্ট। তবে প্রতিটি পদে মাত্র একজন করে মনোনয়নপত্র জমা পড়ায় সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (DRU) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সংগঠনের বিদায়ী সভাপতি তথা দৈনিক এই সময়-এর প্রতিনিধি কুদ্দুস আফরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘আইএমসিএবি নাইট’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি.কে., জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া, বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে, আইএমসিএবি-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা তথা PTI-এর প্রতিনিধি আনিসুর রহমান এবং আইএমসিএবি-এর প্রাক্তন সাধারণ সম্পাদক দ্বীপ আজাদ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আইএমসিএবি নাইট ও দ্বিবার্ষিক সাধারণ সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *