September 7, 2026
EB 2

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস পুনরায়  চালু করার বিষয়ে আলোচনা হবে দুই দেশের রেল কর্তৃপক্ষের বৈঠকে। মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তঃসরকার রেলওয়ে বৈঠক (আইজিআরএম)।

বৈঠকে তিনটি ট্রেন পুনরায় চালুর পাশাপাশি রাজশাহী-কলকাতা নতুন যাত্রীবাহী ট্রেন চালু, পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস পরিচালনা, রাতে ট্রেন চলাচল এবং যাত্রীবাহী ট্রেনে পার্সেল কোচ যুক্ত করার প্রস্তাব দেবে বাংলাদেশ। দুই দেশ একমত হলে আগামী মাস থেকেই বন্ধ ট্রেনগুলো চালুর সম্ভাবনা রয়েছে। রেলওয়ে সূত্র জানায়, পণ্যবাহী ট্রেনের চলাচল বাড়ানো, নির্দিষ্ট রুটের পরিবর্তে ভিসাব্যবস্থায় নমনীয়তা এবং রেল যোগাযোগসংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক বিষয়ও বৈঠকে আলোচনা হবে।

২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতার পর মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দুই দেশের ভিসা কার্যক্রম সীমিত থাকায় ট্রেনগুলো আর চালু হয়নি। এবার বৈঠকে তিন ট্রেনের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *