August 14, 2026
shobji

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সরবরাহ বাড়লেও রাজধানীর কাঁচাবাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে শাক-সবজি। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও সরবরাহ ঘাটতির কথা বলে বিক্রেতারা প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়িয়েছে।

তবে সরবরাহ ভালো থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারগুলোতে করলা প্রতিকেজি ১০০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স ৮০ থেকে ১০০ টাকা, পটল প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন প্রকারান্তরে কেজিতে ২০ টাকা বেড়ে ১২০ থেকে ১৬০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, সাজনা ১৮০ থেকে ২০০ টাকা, ধুন্দল  হাইব্রিড ৮০ টাকা, টমেটো প্রকারভেদে ১৮০ থেকে ২২০ টাকা, মুলা ৭০ টাকা, ফুল কপি প্রতিপিস ৬০ থেকে ৮০ টাকা, বাঁধা কপি ৬০ টাকা ও লাউ ৮০ থেকে ১০০ টাকা পিস বিক্রি হচ্ছে।

সব ধরনের মুরগির দাম কেজিতে ১০ থেকে টাকা বেড়েছে। সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ৩৫০ টাকা ও সোনালি হাইব্রিড মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৬০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা ও দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *