September 17, 2026
image (9)

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দিনগুলোতে দেশের আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ঢাকা, রংপুর ও খুলনাসহ কয়েকটি অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হয়ে দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহজুড়ে দেশজুড়ে তাপমাত্রার পারদ ওঠানামা করতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *