September 17, 2026
EB 1

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন ডে উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার আইন অনুষদ ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবিধানিক শাসন, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, বিচার বিভাগের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম।

বক্তারা যুক্তরাষ্ট্রের সংবিধানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে ক্ষমতার পৃথককরণ, ক্ষমতার ভারসাম্য ও সাংবিধানিক অধিকার নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ব্যবস্থার তুলনামূলক বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *